Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দিনাজপুরে নতুন ভোটার এক লাখ ৫৫ হাজার ১৮ জন

BN DESK
25 December 2025, 08:26 PM পড়তে ১ মিনিট

দিনাজপুর জেলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলায় ৬টি সংসদীয় আসনে মোট এক লাখ ৫৫ হাজার ১৮ জন নতুন ভোটার অন্তর্ভুক্ত করা হয়েছে। দিনাজপুরের জেলা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিন হালনাগাদ ভোটার তালিকার চূড়ান্ত তথ্য অবগত করেন।

তিনি জানান, বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর জেলায় মোট ভোটার ছিল ২৫ লাখ ৫ হাজার ৭১৬ জন। বর্তমানে হালনাগাদ ভোটার তালিকায় একলাখ ৫৫ হাজার ১৮ জন নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন। এতে জেলায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ৬০ হাজার ৭৩৪ জন।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জানান, জেলার ৬টি সংসদীয় আসনে ১৩টি উপজেলার ১০৩টি ইউনিয়ন এবং ৯টি পৌরসভায় হালনাগাদ ভোটার তালিকা চূড়ান্তভাবে প্রকাশ করা হয়। হালনাগাদ তালিকা অনুসারে জেলায় মোট পুরুষ ভোটার ১৩ লাখ ২৯ হাজার ৪৫৭ জন, নারী ভোটার ১৩ লাখ ৩১ হাজার ২৫৫ জন ও হিজড়া ভোটার ২২ জন। ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৮৪৪টি এবং ভোট প্রদানের কক্ষ থাকবে ৪ হাজার ৯৯৩টি।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, জেলার ৬টি আসনের মধ্যে দিনাজপুর-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৭ হাজার ১৩৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮ হাজার ৯১৯ জন, নারী ভোটার ২ লাখ ৮ হাজার ২১২ জন ও হিজড়া ভোটার ২ জন।

দিনাজপুর-২ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৭১ হাজার ৪৭৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৭ হাজার ১১২ জন, নারী ভোটার ১ লাখ ৮৪ হাজার ৩৬৬ জন। দিনাজপুর-৩ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ১৫ হাজার ৬৩৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৪৮৬ জন, নারী ভোটার ২ লাখ ১০ হাজার ১৪৮ জন, হিজড়া ভোটার ২ জন।

দিনাজপুর-৪ আসনে ভোটার ৪ লাখ ২১ হাজার ২৭৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১১ হাজার ৩০৪ জন, নারী ভোটার ২ লাখ ৯ হাজার ৯৭২ জন, হিজড়া ভোটার ২ জন। দিনাজপুর-৫ আসনে ভোটার ৪ লাখ ৭৭ হাজার ৫১৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৮ হাজার ৫৮৩ জন, নারী ভোটার ২ লাখ ৩৮ হাজার ৯৩০ জন, হিজড়া ভোটার ৩ জন।

দিনাজপুর-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৭ হাজার ৬৯৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ৭৮ হাজার ৫৩ জন, নারী ভোটার ২ লাখ ৭৯ হাজার ৬২৭ জন এবং হিজড়া ভোটার সংখ্যা ১৩ জন রয়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

দিনাজপুরে নতুন ভোটার এক লাখ ৫৫ হাজার ১৮ জন

B
BN DESK | 25 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার