Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দিনাজপুরে নবাবগঞ্জে প্রতারণা মামলায় নিকাহ রেজিস্ট্রার গ্রেপ্তার  

BN DESK
06 January 2026, 01:16 PM পড়তে ১ মিনিট

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামি উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার আবু মুসাকে(৫০) গ্রেফতার করা হয়েছে। গত সোমবার দিবাগত রাতে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি পশ্চিম খোদাইপুর গ্রামের ইসাহাক আলীর ছেলে ও গোলাপগঞ্জ ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রর।

নবাবগঞ্জ থানার এসআই হিমাদ্রী বর্মা জানান, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদলত-৫ তাকে একটি প্রতারণা মামলায় ২ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আদালতের গ্রেফতারি পরোয়ানা বলে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৬ জানুয়ারি) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

দিনাজপুরে নবাবগঞ্জে প্রতারণা মামলায় নিকাহ রেজিস্ট্রার গ্রেপ্তার  

B
BN DESK | 06 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার