Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দিনাজপুরে নিঃসন্তান দম্পতির কাছে নবজাতককে হস্তান্তর 

BN DESK
07 December 2025, 11:45 PM পড়তে ১ মিনিট

দিনাজপুর জেলা প্রতিনিধি: সদর উপজলা প্রশাসনের উপস্থিতিতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেখে যাওয়া শিশুটিকে সুস্থ করে নিঃসন্তান দম্পতির কাছে অনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে অরবিন্দ শিশু হাসপাতাল কর্তৃপক্ষ এবং কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তারা। গতকাল রোববার উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শিশুটিকে হস্তান্তর করা হয়।

এসময় অধ্যাপক ডা. মো. নুরুল ইসলাম বলেন, গত ৬ নভেম্বর এক মহিলা বাজারের ব্যাগে নবজাতক শিশুটিকে চিকিৎসার জন্য নিয়ে আসে এবং তার মাকে ডেকে আনার কথা বলে পালিয়ে যায়। পরে শিশুর সাথে একটি চিরকুট পাই। তাতে লেখা- ‘শিশুটি মুসলিম। বিশেষ কারণে ফেলে গেলাম কাউকে লালন-পালন করতে দিবেন মানুষ করার জন্য।’

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অরবিন্দ শিশু হাসপাতাল কর্তৃপক্ষকে সু-চিকিৎসার জন্য অনুরোধ করে পত্র দেওয়া হয়। পরে তারা শিশুটিকে সুস্থ্য করে তোলেন। এরই প্রেক্ষিতে ১১ নভেম্বর উপজলা শিশু কল্যাণ বোর্ডের সভায় শিশুটিকে লালন-পালনের জন্য পরিচর্যাকারীর ঘোষণা দিলে ১৫টি আবেদন পড়ে। যা যাচাই-বাছাই করে নওগাঁর এনায়েতপুর (শান্তাহার) এলাকার এক নিঃসন্তান দম্পতিকে হস্তান্তর করছি।

সহকারী কমিশনার (ভূমি) মো. বোরহান উদ্দিন বলেন, শিশুটিকে লালন-পালনের জন্য এবং চিকিৎসা প্রদানে অরবিন্দ শিশু হাসপাতাল যে অবদান রেখেছে তা সত্যিই প্রশংসনীয়। আমরা চাই এই শিশুটি একদিন আলোকিত মানুষ হয়ে দেশ ও জাতির নিবেদিত প্রাণ হবে।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা অফিসার ও উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সদস্য সচিব গোলাম আজম, অরবিন্দ শিশু হাসপাতালের কার্যনির্বাহী পরিষদের সভাপতি আব্দুস সামাদ, সহ-সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক মো. শামীম কবির প্রমুখ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

দিনাজপুরে নিঃসন্তান দম্পতির কাছে নবজাতককে হস্তান্তর 

B
BN DESK | 07 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার