Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দিনাজপুরে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

BN DESK
23 November 2025, 12:45 AM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : দিনাজপুরে মিনিবাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে দিনাজপুর-দশমাইল হাইওয়ের নশিপুরে গম গবেষণা ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুর-দশমাইল মহাসড়কের নশিপুর গম গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি ইজিবাইককে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চার যাত্রীর মৃত্যু হয়। এ সময় একজন আহত হন। আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে।

এলাকা: দিনাজপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

দিনাজপুরে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

B
BN DESK | 22 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার