Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দিনাজপুরে সহকারী খাদ্য পরিদর্শক পদের পরীক্ষায় প্রক্সি দিতে এসে ৩ জন আটক

BN DESK
29 November 2025, 08:39 PM পড়তে ১ মিনিট

দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুরে খাদ্য অধিদপ্তরের সহকারী খাদ্য পরিদর্শক পদে পরীক্ষায় প্রক্সি দিতে এসে তিনজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে দুইজনের কাছ থেকে বিভিন্ন ডিভাইস উদ্ধার করা হয়।

আজ শনিবার (২৯ নভেম্বর) দিনাজপুর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র, কলেজিয়েট স্কুল এন্ড কলেজ ও সদর উপজেলার পরাজপুর ফাসিলাডাঙ্গা হাই স্কুল কেন্দ্র থেকে মিফতাহুল জান্নাত, মাহিম মিয়া ও শিরিন আক্তার নামে তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ছোটরসুলপুর গ্রামের রেজাউল করীমের ছেলে ও রংপুর কারমাইকেল কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিফতাহুলকে (২২) দিনাজপুর কারিগর প্রশিক্ষণ কেন্দ্র থেকে আটক করা হয়। তিনি দিনাজপুরের ওমর ফারুক নামের একজনের হয়ে (প্রক্সি) পরীক্ষায় অংশ নিতে এসেছিলেন।

টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার জামনপি এলাকার ইসাহাক মিয়ার ছেলে মাহিম মিয়াকে (১৮) কলেজিয়েট স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে আটক করা হয়। এদিকে ডিভাইস নিয়ে পরীক্ষা দিতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন শিরিন আক্তার নামের এক চাকরিপ্রত্যাশী। তিনি দিনাজপুর সদর উপজেলার পরাজপুর ফাসিলাডাঙ্গা হাইস্কুল কেন্দ্র থেকে আটক হয়েছে। তার বাড়ি পঞ্চগড় জেলায়।

দিনাজপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) রেজওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম হাবিবুল হাসান বলেন, কিছুদিন আগে ডিভাইস নিয়ে নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনায় একটি চক্রের তিন সদস্যকে আমরা আটক করেছি।

এ ধরনের বিষয়গুলো গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আরও একটি চক্রের সন্ধান পেয়েছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। চক্রের অন্য সদস্যদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কাজ করছে। আজকের বিষয়ে সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র সচিবকে মামলা করার নিদের্শনা দেওয়া হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

দিনাজপুরে সহকারী খাদ্য পরিদর্শক পদের পরীক্ষায় প্রক্সি দিতে এসে ৩ জন আটক

B
BN DESK | 29 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার