Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দিনাজপুরে সেতাবগঞ্জ নেসকো অফিসে চুরি

BN DESK
12 January 2026, 08:39 PM পড়তে ১ মিনিট

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : সেতাবগঞ্জ পৌর শহরের পিডিবি পাড়ায় অবস্থিত সেতাবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র নেসকো অফিসে চুরি হয়েছে। সেতাবগঞ্জ নেসকো অফিসের আবাসিক কর্মকর্তা মো. নুরুল আমিন জানান, গতকাল রোববার ভোররাতে সংঘবদ্ধ চোরের দল দেশীয় অস্ত্র হাতে নিয়ে প্রাচীর টপকিয়ে অফিসে ঢুকে পড়ে। সেখানে তারা অফিসের নৈশপ্রহরীকে হাত-পা বেঁধে অফিসের ২টি ল্যাপটপ, অনু ও রাউডারসহ অফিস স্টাফের অর্থ চুরি করে নিয়ে যায়।

এ ব্যাপারে বিষয়টি বোচাগঞ্জ থানাকে অবহিত করা হলে পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। উল্লেখ্য একদিন আগেই শহরের উপজেলা রোডে অবস্থিত করতোয়া কুরিয়ার সাভির্স অফিসে দু:সাহসিক চুরি হওয়ার পর এই ঘটনায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

এলাকা: দিনাজপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

দিনাজপুরে সেতাবগঞ্জ নেসকো অফিসে চুরি

B
BN DESK | 12 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার