Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দিনাজপুরে ৫ দিনব্যাপী জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন

BN DESK
11 January 2026, 10:58 PM পড়তে ১ মিনিট

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরে ৫ দিনব্যাপী ৭ম জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন করা হয়েছে। আজ রোববার ১১ জানুয়ারি) বেলা ৩টায় দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে কাব ক্যাম্পুরীর উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা স্কাউটস’র সভাপতি মো. রফিকুল ইসলাম।

জেলা সহকারী শিক্ষা অফিসার মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন-জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম, জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার মো. মোখলেছুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এএম শাহজাহান সিদ্দিক, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের সম্পাদক মো. আবু সাঈদ, উপ-পরিচালক সত্যরঞ্জন বর্মন, সহকারী পরিচালক মো. সৈকত হোসেন প্রমুখ।

ক্যাম্পুরীতে জেলার ১৩টি উপজেলার ৭২টি ইউনিটের ৫১০ জন কাব সদস্য, ৩২ রোভার স্কাউটস সদস্য, ৭২ জন ইউনিট লিডার, গ্রুপ সভাপতি, ৫৫ জন কর্মকর্তা, প্রশিক্ষক অংশগ্রহণ করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

দিনাজপুরে ৫ দিনব্যাপী জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন

B
BN DESK | 11 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার