Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দিনাজপুর বড় মাঠের খেলার মাঠ ও স্পোর্টস ভিলেজ পরিদর্শনে আসিফ আকবর

BN DESK
20 November 2025, 02:58 PM পড়তে ১ মিনিট

দিনাজপুর জেলা প্রতিনিধি : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, বাংলাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী আসিফ আকবর দিনাজপুর বড় মাঠের খেলার মাঠ, স্পোর্টস ভিলেজ পরিদর্শন করেন। এছাড়াও তিনি দিনাজপুর স্টেডিয়াম ও জিমন্যাসিয়াম পরিদর্শন করেন।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) পরিদর্শনকালে আসিফ আকবর দিনাজপুরের ঐতিহাসিক বড় মাঠের ভুয়সী প্রশংসা করে বলেন, দেশের বহু স্থানে আমি গিয়েছি কিন্তু এ ধরনের মাঠ আমার চোখে পড়েনি। এই মাঠ হলো খেলাধুলার জন্য একটি উপযুক্ত মাঠ। সুনামধন্য খেলোয়াড় মুশফিকুর রহমানের শততম টেস্ট ক্রিকেটের উদাহরণ দিয়ে তিনি বলেন, এ ধরনের মাঠ থেকেই শতশত মুশফিকুর রহমান তৈরির সুযোগ রয়েছে। তিনি এ জন্য দিনাজপুর ও আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্টের জন্য ক্রিকেট বোর্ড, স্কোর বোর্ড, নেট ও বোলিং মেশিনসহ যা যা প্রয়োজন সবকিছু দেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি ক্রিকেট প্রতিযোগিতা ও টুর্নামেন্টের আগে বেশি বেশি করে প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বিসিবি পরিচালক মো. হাসানুজ্জামান, বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আরমানুল ইসলাম নয়ন, দিনাজপুর জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য রেহাতুল ইসলাম খোকা, আরিফুল আলম পল্লব, মো. কামারুজ্জামান, সাবেক জাতীয় ক্রিকেটার ধীমান ঘোষ, মিজানুর রহমান পাটোয়ারী বাবু, সাবেক ক্রিকেটার মুরাদ খান প্রমুখ।

 

এলাকা: দিনাজপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

দিনাজপুর বড় মাঠের খেলার মাঠ ও স্পোর্টস ভিলেজ পরিদর্শনে আসিফ আকবর

B
BN DESK | 20 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার