Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র দাখিল

BN DESK
28 December 2025, 09:32 PM পড়তে ১ মিনিট

দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুর সদর-৩ আসনে বিএনপি চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। আজ রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলা বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা বিএনপি’র সভাপতি এড. মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বক্তিয়ার আহমেদ কচি এই মনোনয়নপত্র জমা দেন। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক রফিকুল ইসলাম মনোনয়নপত্রটি গ্রহণ করেন।

এসময় এড. মোফাজ্জল হোসেন দুলাল বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু সুন্দর, নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনের নিকট দাবি করছি। তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এই আসনের এমপি নির্বাচিত হলে আধুনিক  দিনাজপুর জেলা ও শহর উন্নয়ন করা হবে।

এর আগে বাদ আছর শহরে জেল রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র দাখিল

B
BN DESK | 28 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার