Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

BN DESK
23 December 2025, 05:00 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করছে হিন্দুত্ববাদী দল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরঙ্গি দল। তাদের বিক্ষোভ সামনে রেখে হাইকমিশনের নিরাপত্তা বাড়ায় প্রশাসন। তবে পুলিশের ব্যারিকেড ভেঙে হাইকমিশনে ঢোকার চেষ্টা করলে তাদের সরিয়ে দিতে পুলিশ লাঠিচার্জ করেছে। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এই বিক্ষোভ শুরু হয়। তখন শত শত মানুষ বাংলাদেশ হাইকমিশনের সামনে জড়ো হন।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ফেলায় সেখানকার পরিস্থিতি এখনো উত্তপ্ত রয়েছে। তবে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। হাইকমিশনের নিরাপত্তার কথা চিন্তা করে সেখানে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়। এছাড়া পুলিশের পাশাপাশি আনা হয় প্যারামিলিটারি বাহিনীর সদস্যদের।

 ময়মনসিংহের ভালুকায় দীপু দাস নামে এক যুবককে হত্যার ঘটনায় এই বিক্ষোভের ডাক দেয় ভারতের হিন্দুত্ববাদী দলগুলো। সূত্র : এনডিটিভি

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

B
BN DESK | 23 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার