Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দিল্লিতে রেড এলার্ট জারি

BN DESK
30 December 2025, 11:56 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : বছরের শেষপ্রান্তেও স্বস্তিতে নেই ভারতের রাজধানী দিল্লি। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে গোটা শহর। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। যোগাযোগ ব্যবস্থারও নাকাল দশা। 

সোমবার দিল্লির আকাশ এতটাই ঝাপসা ছিল যে দৃশ্যমানতা আশঙ্কাজনকভাবে কমে যায়। পরিস্থিতি বিবেচনা করে আবহাওয়া দপ্তর মঙ্গলবার সকালে রেড অ্যালার্ট জারি করেছে। 

আবহাওয়া দপ্তরের তথ্যমতে, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ও সফদরজং এলাকায় সকাল আটটায় দৃশ্যমানতা ছিল মাত্র ৫০ মিটার, যা পরবর্তীতে সামান্য উন্নত হয়ে ১০০ মিটারে পৌঁছায়।

কুয়াশার এই ভয়াবহতা সবথেকে বেশি প্রভাব ফেলেছে বিমান পরিষেবায়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট এবং বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার প্রায় ১২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া আটটি বিমানের পথ পরিবর্তন এবং প্রায় ২০০টি ফ্লাইট দেরিতে চলাচল করছে। বিমানবন্দর বর্তমানে 'ক্যাটেগরি-৩' প্রযুক্তির সহায়তায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।

অন্যদিকে কুয়াশার কারণে রেল পরিষেবাও বিঘ্নিত হয়েছে, বেশ কিছু ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে চলছে। কুয়াশার এই দাপট আরও বেশ কিছুদিন চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালকে কুয়াশার আনুষ্ঠানিক মৌসুম হিসেবে ঘোষণা করেছে।

যাতায়াতের সমস্যার পাশাপাশি দিল্লির বাসিন্দাদের নতুন করে চিন্তায় ফেলেছে বাতাসের গুণমান। সোমবার দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই ৪০১ রেকর্ড করা হয়েছে। যা কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের মানদণ্ড অনুযায়ী ‘গুরুতর’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত। আগের দিন এই সূচক ৩৯০-এর ঘরে অর্থাৎ ‘খুব খারাপ’ পর্যায়ে থাকলেও ২৪ ঘণ্টার ব্যবধানে তা আরও অবনতি হয়েছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

দিল্লিতে রেড এলার্ট জারি

B
BN DESK | 30 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার