Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দীর্ঘ ৩০ বছর পর দিনাজপুর-৬ এ ধানের শীষের একক প্রার্থী

BN DESK
07 January 2026, 02:03 PM পড়তে ১ মিনিট

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দীর্ঘ ৩০ বছর পর দিনাজপুর-৬ (ঘোড়াঘাট-হাকিমপুর-নবাবগঞ্জ-বিরামপুর) বিএনপি ধানের শীষ প্রতীকের একক প্রার্থী চূড়ান্ত হওয়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পর এই আসনে দলীয় প্রার্থী পাওয়ায় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।

দলীয় সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব দিনাজপুর-৬ আসনে অভিজ্ঞ ও তৃণমূল-সমর্থিত ডা. এজেডএম জাহিদ হোসেনকে ধানের শীষের প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে। স্থানীয় বিএনপি নেতারা জানান, গত ৩০ বছরে নানা রাজনৈতিক বাস্তবতায় এই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী না থাকায় দলের সাংগঠনিক কার্যক্রম কিছুটা স্থবির ছিল। তবে এবার একক প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে তৃণমূল পর্যায়ে দল নতুন করে সংগঠিত হচ্ছে। এতে সাধারণ ভোটারদের মাঝেও ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। এ বিষয়ে স্থানীয় একাধিক নেতাকর্মী বলেন, দীর্ঘদিন পর ধানের শীষের প্রার্থী পাওয়ায় আমরা আশাবাদী। জনগণের অধিকার, গণতন্ত্র ও উন্নয়নের বার্তা নিয়ে আমরা মাঠে নামবো।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি মনোনীত প্রার্থী ডা. জাহিদ সদ্যপ্রয়াত বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য। ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত। পড়াশোনার পাশাপাশি তিনি বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলের মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু করেন। রাজনীতির পাশাপাশি পেশাজীবনেও তিনি একজন চিকিৎসক হিসেবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। চিকিৎসা সেবার মাধ্যমে সাধারণ মানুষের কাছে তিনি গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা পেয়েছেন। দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ তাকে নির্বাচনি এলাকায় একজন মানবিক ও দায়িত্বশীল নেতা হিসেবে পরিচিত করেছে। 

বিশ্লেষকদের মতে, দিনাজপুর-৬ আসনে ধানের শীষের ত্যাগী প্রার্থী মাঠে নামায় নির্বাচনি সমীকরণে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। এ আসনে বিএনপির একটি শক্ত ভোটব্যাংক রয়েছে, যা দীর্ঘদিন প্রকাশের সুযোগ পায়নি। ফলে এবারের নির্বাচন হতে পারে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও গুরুত্বপূর্ণ।

দিনাজপুর-৬ আসনের সাধারণ ভোটারদের মধ্যেও এ নিয়ে কৌতূহল দেখা দিয়েছে। অনেক ভোটার মনে করছেন, দীর্ঘদিন পর বিকল্প রাজনৈতিক শক্তির সরাসরি অংশগ্রহণ নির্বাচনে ভারসাম্য ফিরিয়ে আনবে এবং গণতান্ত্রিক পরিবেশকে আরও শক্তিশালী করবে। তারা আরও বলেন, বিএনপি দিনাজপুর-৬ আসনে যোগ্য প্রার্থীকে মনোনীত করায় এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। সেই সাথে দিনাজপুর-৬ আসনে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করবেন। 

উল্লেখ্য, অধ্যক্ষ আতিউর রহমান ১৯৯৬ সালের ফেব্রুয়ারি নির্বাচনে দিনাজপুর-৬ থেকে বিএনপি মনোনীত একক প্রার্থী ও সংক্ষিপ্ত মেয়াদে সংসদ সদস্য ছিলেন।

 

এলাকা: দিনাজপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

দীর্ঘ ৩০ বছর পর দিনাজপুর-৬ এ ধানের শীষের একক প্রার্থী

B
BN DESK | 07 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার