Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দীর্ঘ ৯ বছর পর সচল হলো বগুড়া সুইমিং পুল

BN DESK
11 November 2025, 01:00 AM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : দীর্ঘ ৯ বছরের প্রতিক্ষার পর অবশেষে আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) চালু করা হলো বগুড়ার সুইমিং পুল। ৯ বছরের জঞ্জাল দূর করে বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা আজ বেলা ১১টায় সুইমিং পুলটির সাঁতার প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন। দীর্ঘ বঞ্চনার পর সুইমিং পুলটি চালু হওয়ায় অশ্রুসিক্ত সুইমিং সংশ্লিষ্টরা। বিগত বিএনপি সরকারের আমলে ২০০২ সালের ২১ নভেম্বর সুইমিং পুলটির উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর ২০০৪ সালে এ পুলে জাতীয় সাঁতার প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। ওই সময় আসরে ছয় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। এরপর রাজনৈতিক প্রতিহিংসায় অবহেলায় পড়ে থাকা এ পুলের কার্যক্রম ২০১৭ সাল থেকে বন্ধ হয়ে যায়। 

সুইমিং পুলটিতে সাঁতার প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করে বগুড়ার জেলা প্রশাসক বলেন, পরবর্তীতে এর উন্নয়ন কার্যক্রম অব্যহত থাকবে। উদ্বোধন উপলক্ষ্যে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফিচার

দীর্ঘ ৯ বছর পর সচল হলো বগুড়া সুইমিং পুল

B
BN DESK | 24 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার