Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দুই আসনের ব্যালটে ‘দাঁড়িপাল্লা’ না রাখতে অনুরোধ জামায়াতের

BN DESK
29 January 2026, 01:08 PM পড়তে ১ মিনিট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই আসনের ব্যালট পেপারে জামায়াত মনোনীত প্রার্থীর জন্য ‘দাঁড়িপাল্লা’ প্রতীক না রাখার অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

গত ২৩ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর এই চিঠি পাঠানো হয়। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সইকৃত ওই চিঠিতে বলা হয়, জাতীয় সংসদের ২০০ নম্বর আসন (নরসিংদী-২) ও ২৮৫ নম্বর আসনে (চট্টগ্রাম-৮) জামায়াতে ইসলামীর পক্ষ থেকে যথাক্রমে মো. আমজাদ হোসাইন ও মো. আবু নাসেরকে মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু ১০ দলীয় নির্বাচনি ঐক্যের সমঝোতার পরিপ্রেক্ষিতে আসন দুটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীদের ছেড়ে দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, নরসিংদী-২ আসনটি জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী গোলাম সরোয়ারকে এবং চট্টগ্রাম-৮ আসনটি মো. জোবাইরুল হাসান আরিফকে ছেড়ে দেওয়া হয়েছে। জামায়াত মনোনীত এই দুই প্রার্থী যথাসময়ে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি। এই প্রেক্ষাপটে আসন দুটির ব্যালট পেপারে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক না রাখার জন্য অনুরোধ জানিয়েছে দলটি। বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য চিঠিতে সবিনয় অনুরোধ জানানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

দুই আসনের ব্যালটে ‘দাঁড়িপাল্লা’ না রাখতে অনুরোধ জামায়াতের

B
BN DESK | 29 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার