Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দুই মামলায় খালাস পেলেন আখতার হোসেন

BN DESK
14 January 2026, 01:20 AM পড়তে ১ মিনিট

রাজধানীর শাহবাগ থানায় করা দুটি মামলায় খালাস পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এবং আওলাদ হোসাইন মো. জোনাইদ পৃথক আদেশে তাকে খালাস দেন। 

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ১৩ এপ্রিল অসুস্থ অবস্থায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে আখতার হোসেনকে গ্রেফতার করা হয়। সে সময় তাকে ২৫ মার্চ শাহবাগ থানায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। পরবর্তী সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে ঢাকার জাতীয় প্রেসক্লাবে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে ১৭ এপ্রিল করা আরেকটি মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হয়। ওই মামলায় পুলিশ তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে।

মঙ্গলবার আদালতে আসামিপক্ষে শুনানি করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. মুজাহিদুল ইসলাম, জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডভোকেট মো. আবদুল্লাহ আল ফারুক এবং অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন। 

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটরসহ অন্যান্য পাবলিক প্রসিকিউটররা শুনানিতে অংশ নেন। শুনানি শেষে আদালত উভয় মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আখতার হোসেনকে খালাস দেন। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

দুই মামলায় খালাস পেলেন আখতার হোসেন

B
BN DESK | 13 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার