Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দুবাই থেকে আগত সিংগাইরের ছাত্রলীগ নেতা এয়ারপোর্টে গ্রেপ্তার

BN DESK
29 August 2026, 04:40 AM পড়তে ১ মিনিট

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মানিকগঞ্জের সিংগাইর উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল্লাাহ আল-মামুনকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

আজ শনিবার (০৮ নভেম্বর) সকালে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে সিঙ্গাইর থানায় হস্তান্তর করেন।

গ্রেপ্তার আব্দুল্লাহ আল-মামুন উপজেলার বেরিন্ডি গ্রামের আব্দুস সামাদের ছেলে।

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম জানান, আব্দুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে সিংগাইর থানায় একাধিক মামলা রয়েছে। সরকার পতনের পর তিনি দুবাইয়ে আত্মগোপনে ছিলেন।গতকাল  শুক্রবার (০৭ নভেম্বর ) সকালে দেশে ফিরে এলে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে শনাক্ত করে আটক করেন।

বর্তমানে তিনি সিংগাইর থানায় রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্তা প্রক্রিয়াধীন বলে জানান তিনি। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

দুবাই থেকে আগত সিংগাইরের ছাত্রলীগ নেতা এয়ারপোর্টে গ্রেপ্তার

B
BN DESK | 08 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার