Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রস্তুত: আইজিপি

BN DESK
06 November 2025, 10:00 AM পড়তে ১ মিনিট
দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রস্তুত: আইজিপি

দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রস্তুত আছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, আসন্ন দুর্গাপূজা নিরাপদ ও সুন্দরভাবে উদযাপিত হবে। পূজামণ্ডপের নিরাপত্তায় সতর্ক অবস্থায় থাকবে পুলিশ। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রস্তুত রয়েছে পুলিশ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, দুর্গাপূজা উপলক্ষে পুলিশ প্রাকপূজা, পূজা চলাকালীন ও প্রতিমা বিসর্জন এবং পূজা পরবর্তী তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এরই মধ্যে পূজাকেন্দ্রিক পুলিশের নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে।

আইজিপি আশা প্রকাশ করে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নিরাপদে নির্বিঘ্নে উদযাপিত হবে। তিনি এজন্য সবার সহযোগিতা কামনা করেন।

সভায় জানানো হয়, দুর্গাপূজা কেন্দ্র করে কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য পুলিশ সচেষ্ট রয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ৯৯৯ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য পূজা উদযাপন পরিষদের নেতাদের প্রতি অনুরোধ জানানো হয়।

পূজা চলাকালে সিসিটিভি সক্রিয় রাখা, প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক দ্বারা সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা করার জন্য পূজা উদযাপন পরিষদ নেতাদের প্রতি আহ্বান জানানো হয়।

দুর্গাপূজা চলাকালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পোশাকে ও সাদা পোশাকে পুলিশের পাশাপাশি সোয়াট, ক্রাইম রেসপন্স টিম (সিআরটি) ও বোম্ব ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। দুর্গাপূজা উপলক্ষে পুলিশ হেডকোয়ার্টার্স এবং অন্যান্য পুলিশ ইউনিটে মনিটরিং সেল চালু থাকবে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রস্তুত: আইজিপি

B
BN DESK | 17 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার