Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দুর্গাপূজায় দেশজুড়ে ২৮৫৭ মণ্ডপে ৪৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

BN DESK
08 November 2025, 04:00 AM পড়তে ১ মিনিট

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশের ২ হাজার ৮৫৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে বিজিবি’র ৪৩০ প্লাটুন সদস্য।

আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি সদর দফতর। বিজিবি জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ২৪টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার এবং সীমান্ত এলাকায় বিশেষ টহল কার্যক্রম চালানো হচ্ছে। তথ্য অনুযায়ী, বিজিবির নিরাপত্তাধীন সীমান্তবর্তী ও পার্বত্য এলাকায় ১ হাজার ৪১১টি এবং সীমান্তবর্তী এলাকার বাইরে ১ হাজার ৪৪৬টি পূজামণ্ডপ রয়েছে। সীমান্তের বাইরের পূজামণ্ডপগুলোর মধ্যে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় রয়েছে ৪৪১টি, চট্টগ্রাম মহানগরী ও পার্শ্ববর্তী এলাকায় ৬৯৪টি এবং দেশের অন্যান্য স্থানে রয়েছে ৩১১টি পূজামণ্ডপ।

বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, পূজা উপলক্ষে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বিজিবি’র গোয়েন্দা নজরদারি শক্তিশালী করা হয়েছে। একইসঙ্গে সীমান্ত এলাকায় বিশেষ টহলও পরিচালনা করা হচ্ছে। বিজিবি জানিয়েছে, দেশের জনগণ যাতে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারে, সেই লক্ষ্যে তারা সারাদেশে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। বিজিবি সর্বদা জাতীয় শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

দুর্গাপূজায় দেশজুড়ে ২৮৫৭ মণ্ডপে ৪৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

B
BN DESK | 27 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার