Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান রিজভীর

BN DESK
06 November 2025, 11:00 PM পড়তে ১ মিনিট

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আসন্ন শারদীয় দুর্গাপূজায় দলটির নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে ভার্চুয়ালি অনুষ্ঠিত বিএনপির জেলা ও মহানগর পর্যায়ের নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

রিজভী বলেন, পূজা মণ্ডপে শান্তি বজায় রাখতে যেকোনো নাশকতা ও ষড়যন্ত্র প্রতিহত করতে হবে এবং প্রশাসনকে সতর্ক থাকতে হবে। পূজা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়, সে ব্যাপারে হিন্দু সম্প্রদায়ের পাশে থাকতে হবে। সুযোগসন্ধানী ও দেশের ভাবমূর্তি নষ্ট করতে ইচ্ছুক ব্যক্তিরা যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি বিএনপি নেতাদেরও নৈতিক, রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব রয়েছে।

পূজা মণ্ডপে শান্তি রক্ষায় প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান রিজভী। তিনি বলেন, পূজা মণ্ডপগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে প্রশাসনকে সজাগ থাকতে হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান রিজভীর

B
BN DESK | 19 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার