Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কাজে অনিয়ম দেখেছি, ব্যবস্থা নিতেই এই সফরে আসা: উপদেষ্টা

BN DESK
08 November 2025, 08:00 AM পড়তে ১ মিনিট

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, উপকূল অঞ্চলসহ বিভিন্ন জায়গায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কাজে অনিয়মের সন্ধান পাওয়া গেছে। সেগুলো সুনির্দিষ্ট করে চিহ্নিত করা হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

আজ সোমবার (১৩ অক্টোবর) দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমির সামনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা ফারুক-ই-আজম আরও বলেন, ‘বেশকিছু দিন ধরে পুরো উপকূলের শত শত কিলোমিটার দুর্গম এলাকা ঘুরে বেড়িয়েছি। বিভিন্ন জায়গায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কাজে অনিয়মের দেখেছি। সেই অনিয়ম-দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নিতেই এই সফরে আসা হয়েছে।

এরআগে বেলা সাড়ে ১১টায় নগরীর রাজা বাহাদুর সড়কে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত র‌্যালিতে অংশ নেন উপদেষ্টা। পরে সেখান থেকে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওছারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান, মহাপরিচালক রেজওয়ানুর রহমান প্রমুখ।

এলাকা: বরিশাল
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কাজে অনিয়ম দেখেছি, ব্যবস্থা নিতেই এই সফরে আসা: উপদেষ্টা

B
BN DESK | 13 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার