Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দেশজুড়ে অভিযানে গ্রেফতার ১৫৭৯

BN DESK
07 November 2025, 10:00 PM পড়তে ১ মিনিট

দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৫৭৯ জন অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ৬৮ জন।

মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইনের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৫৭৯ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ৬৮ জন ও অন্যান্য অপরাধে গ্রেফতার আরও ৫১১ জন।

এ ছাড়া অভিযানকালে একটি ধারালো চাকু, একটি একনলা বন্দুক, দুটি হাসু দা, একটি ছোট ছুরি, দুটি গুলতি, ৩০টি সিসার অংশ বিশেষ, একটি পুরাতন লোহার তৈরি রিভলবার, গান পাউডার, দুটি প্লাস্টিকের বাক্স, দুটি ককটেলসহ অন্যান্য অপরাধ কাজে ব্যবহৃত নানা রকম জিনিসপত্র ‍উদ্ধার করা হয়।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

দেশজুড়ে অভিযানে গ্রেফতার ১৫৭৯

B
BN DESK | 23 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার