Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দেশব্যাপী ডেভিল হান্ট ফেজ-২ অভিজানে আটক ১৩৯৮

BN DESK
18 December 2025, 02:11 AM পড়তে ১ মিনিট

দেশব্যাপী অভিযান চালিয়ে এক হাজার ৯২১ জন অপরাধীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এর মধ্যে ডেভিল হান্ট ফেজের অভিযানে এক হাজার ৩৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দেশব্যাপী অভিযান চালিয়ে ১ হাজার ৯২১ জন অপরাধীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

গ্রেফতার করা এ সংখ্যার মধ্যে ডেভিল হান্ট ফেজের অভিযানে ১ হাজার ৩৯৮ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া মামলা ও ওয়ারেন্ট মূলে গ্রেফতার ৫২৩ জন। পাশাপাশি এ অভিযানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়, পিস্তল, বন্দুক, গুলি, ককটেল, ওয়ান শ্যুটার গান ও দেশীয় অস্ত্রসহ বিভিন্ন অপরাধ কাজে ব্যবহৃত জিনিসপত্র।

এছাড়া পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে ঢাকাসহ দেশব্যাপী ২১ হাজার ৬৩০টি মোটরসাইকেল ও ১৯ হাজার ৯৪টি গাড়ি তল্লাশি করা হয়। সর্বমোট যানবাহনের সংখ্যা ৪০ হাজার ৭২৪টি। তল্লাশিকালে একটি একনলা বন্ধুক, দুইটি ধারালো ছুরি, একটি বার্মিজ চাকু, এক রাউন্ড গুলি ও একটি ফায়ারকৃত গুলি উদ্ধার এবং ছয়জনকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে ২১ হাজার ৬৩০টি মোটরসাইকেল ও ১৯ হাজার ৯৪টি গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশিকালে একটি একনলা বন্ধুক, দুইটি ধারালো ছুরি, একটি বার্মিজ চাকু, এক রাউন্ড গুলি ও একটি ফায়ারকৃত গুলি উদ্ধার এবং ছয় জনকে গ্রেফতার করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

দেশব্যাপী ডেভিল হান্ট ফেজ-২ অভিজানে আটক ১৩৯৮

B
BN DESK | 17 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার