Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দেশের আইনশৃঙ্খলা নিয়ে আমরা চিন্তিত : মির্জা ফখরুল

BN DESK
12 January 2026, 06:03 PM পড়তে ১ মিনিট

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগেও বলেছি দেশের আইনশৃঙ্খলা নিয়ে আমরা চিন্তিত ও উদ্বিগ্ন। এখনো সরকার সব অস্ত্র উদ্ধার করতে পারেনি। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেরকম উন্নতি হয়েছে বলে আমি মনে করি না। তবে আমরা আশাবাদী নির্বাচন চলাকালীন আইনশৃঙ্খলা আরো উন্নত করবে ভালো করবে।

আজ সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িতে নিজ বাস ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, বিগত সরকার তিস্তা নদীর পানির হিস্যা আদায় করতে পারেনি। যদি বিএনপি সরকারে যায় তবে এ বিষয়ে কী করবে এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, জনগণের সঙ্গে কমিটমেন্ট আছে তিস্তা-পদ্মাসহ অভিন্ন যত নদী আছে সবগুলো ব্যাপারে ভারতের সঙ্গে অ্যাঙ্গেজ করবো। তাদের কাছ থেকে পরস্পর দুই দেশের সম্মান বজায় রেখে পানির হিস্যা আদায় করার চেষ্টা করবো।

তিনি বলেন, ক্রিকেটের ব্যাপারে আন্তর্জাতিক রাজনীতি স্পর্শ জড়িত আছে। আমাদের দেশের সম্মান জড়িয়ে আছে। আমাদের দেশের ক্রিকেটারকে অপমান করা হয়েছে মানে আমাদের দেশকে অপমান করা হয়েছে। ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যে সিদ্ধান্ত সে সিদ্ধান্তের সঙ্গে একমত। কিন্তু একই সঙ্গে মনে করি ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আলোচনার মধ্যে সমাধান করা উত্তম।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

দেশের আইনশৃঙ্খলা নিয়ে আমরা চিন্তিত : মির্জা ফখরুল

B
BN DESK | 12 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার