Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দেশের রিজার্ভ : ৩০ দশমিক ৮৮ বিলিয়ন ডলার

BN DESK
07 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট
দেশের রিজার্ভ : ৩০ দশমিক ৮৮ বিলিয়ন ডলার

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩০৮৮৬ দশমিক ৯৮ মিলিয়ন বা ৩০ দশমিক ৮৮ বিলিয়ন ডলার বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩০৮৮৬ দশমিক ৯৮ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৫৯৮৪ দশমিক ৪৩ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩০৫৯১ দশমিক ৮৩ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৫৭৫৩ দশমিক ৪৫ মিলিয়ন মার্কিন ডলার।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

দেশের রিজার্ভ : ৩০ দশমিক ৮৮ বিলিয়ন ডলার

B
BN DESK | 16 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার