Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দেশের স্বার্থে বেগম খালেদা জিয়াকে আরও প্রয়োজন : রিজভী  

BN DESK
01 December 2025, 06:55 PM পড়তে ১ মিনিট

দেশের স্বার্থে বেগম খালেদা জিয়াকে আরও প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বেগম জিয়া শুধু বিএনপির নেত্রী নন, সারা জাতির অভিভাবক। তাই আজকে জনতার ঢল এভারকেয়ারে। বাংলাদেশের স্বার্থে বেগম খালেদা জিয়াকে দেশের জন্য আরও প্রয়োজন। সারা দেশের মানুষ তার সুস্থতা কামনা করে যেভাবে দোয়া করছেন তা নজিরবিহীন।

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। রিজভী বলেন, দেশের স্বার্থে গণতন্ত্রের জন্য আপসহীন থাকায় দেশি-বিদেশি চক্রান্ত্র করেও বেগম খালেদা জিয়াকে দুর্বল করা যায়নি।

তিনি আরও বলেন, গণতন্ত্র এখনও ধোঁয়াশার মধ্যে আছে এবং স্বাধীনতা-সার্বভৌমত্বের উপর প্রতিনিয়ত হুমকি আসছে। এ সময় প্রেরণার উৎস হিসেবে বেগম খালেদা জিয়াকে এ জাতি আরও দীর্ঘদিন কাছে পেলে মজবুত হয়ে গড়ে উঠবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

দেশের স্বার্থে বেগম খালেদা জিয়াকে আরও প্রয়োজন : রিজভী  

B
BN DESK | 01 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার