Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দেশের ৪ জেলায় অতিভারী বৃষ্টি ও ভূমিধসের শঙ্কা

BN DESK
05 November 2025, 06:00 PM পড়তে ১ মিনিট

বঙ্গোপসাগরে লঘুচাপ অবস্থান করছে। এ অবস্থায় দেশের ৪ জেলায় ভারি থেকে অতিভারি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (৪ নভেম্বর) আবহাওয়া অফিসের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর, মিয়ানমার ও বাংলাদেশের উপকূলের কাছে একটি সুস্পষ্ট লঘুচাপ বিরাজ করছে। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে মিয়ানমার-বাংলাদেশ উপকূল বরাবর অগ্রসর হতে পারে।

এছাড়া লঘুচাপের প্রভাবে বিকাল ৪টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও চট্টগ্রাম জেলার কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিলিমিটার, ২৪ ঘণ্টা) থেকে অতিভারি (১৮৮ মিলিমিটার, ২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

অতিভারি বর্ষণের কারণে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও চট্টগ্রাম পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

দেশের ৪ জেলায় অতিভারী বৃষ্টি ও ভূমিধসের শঙ্কা

B
BN DESK | 04 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার