Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দেশে অপ্রয়োজনীয় সংকট তৈরি করা হয়েছে : মির্জা ফখরুল

BN DESK
12 November 2025, 08:32 PM পড়তে ১ মিনিট

দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে একটা সংকট তৈরি করা হয়েছে, সেটা অপ্রয়োজনীয় সংকট। সেটার কোনো প্রয়োজন ছিল না। আমি মনে করি- এই সংকটটা উদ্দেশ্যমূলকভাবে তৈরি করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ৭ নভেম্বর ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে একটা বিদ্রোহ। এই দিনের ফলে বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

জাতীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই যে একটা সংকট তৈরি হয়েছে, এটা অপ্রয়োজনীয় সংকট। এটার কোনো প্রয়োজন ছিল না। উদ্দেশ্যমূলকভাবে এ সংকট তৈরি করা হয়েছে বলে আমি মনে করি।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণ সে পথকে বাধাগ্রস্ত করা; বাংলাদেশে সত্যিকার অর্থে সংস্কারের জন্য যে নির্বাচন হওয়া দরকার সে নির্বাচন বাধাগ্রস্ত করা এবং জনগণের ভবিষ্যৎকে একটা অনিশ্চিত অবস্থায় ফেলার জন্যই এ সংকট তৈরি করা হয়েছে।

তিনি আহ্বান জানিয়ে বলেন, আসুন, আমরা সবাই একমত হয়ে ঐক্যবদ্ধভাবে সব চক্রান্ত রুখে দিই। বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে উত্তরণের পথ সুগম করি।

 

 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

দেশে অপ্রয়োজনীয় সংকট তৈরি করা হয়েছে : মির্জা ফখরুল

B
BN DESK | 12 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার