Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দেশে এসে প্রথম ৩ দিন যেসব কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান

BN DESK
25 December 2025, 10:35 AM পড়তে ১ মিনিট

যুক্তরাজ্য থেকে ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সময় বুধবার রাত সোয়া ১২টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। তার সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। ফ্লাইটটি বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

দেশে ফেরার পর প্রথম তিন দিনে তারেক রহমান বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। বুধবার গুলশানে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, বিমানবন্দর থেকে তিনি সরাসরি জুলাই এক্সপ্রেসওয়ে ৩০০ ফিট রাস্তায় সংবর্ধনাস্থলে যাবেন, সেখানে নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেবেন। এরপর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন এবং সেখান থেকে বাসভবনে ফিরবেন।

পরের দিন, ২৬ ডিসেম্বর জুমার নামাজের পর তিনি শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন এবং সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানাবেন। ২৭ ডিসেম্বর জাতীয় পরিচয়পত্রের কাজ সম্পন্ন করবেন এবং শহীদ ওসমান হাদির কবর জিয়ারত ও শ্যামলীর পঙ্গু হাসপাতালে আহত ব্যক্তিদের দেখার কর্মসূচি থাকছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

দেশে এসে প্রথম ৩ দিন যেসব কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান

B
BN DESK | 25 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার