Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দেশ একজন দেশপ্রেমিক নেতৃত্ব হারালো : শায়েখে চরমোনাই

BN DESK
31 December 2025, 02:35 AM পড়তে ১ মিনিট

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আনুষ্ঠানিক শোক জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখ চরমোনাই।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান এবং সেখানে রাখা শোকবইয়ে দলের পক্ষ থেকে শোকবার্তা লেখেন। একই সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

শোকবইয়ে শায়েখ চরমোনাই লেখেন, দেশ একজন দেশপ্রেমিক নেতৃত্বকে হারিয়েছে। আমরা গভীরভাবে শোকাহত এবং তাঁর মাগফিরাতের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমরান সালেহ প্রিন্স, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ দলের নেতারা উপস্থিত ছিলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, মাওলানা নেছার উদ্দিন, মাওলানা খলিলুর রহমান ও কে এম শরীয়াতুল্লাহ উপস্থিত ছিলেন।

শোক প্রকাশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফয়জুল করীম শায়েখ চরমোনাই বলেন, বাংলাদেশের একজন অভিভাবক দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। দেশবাসী শোকাহত, আমরাও শোক প্রকাশ করছি। তিনি দীর্ঘদিন রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন এবং তার মৃত্যু দেশে একটি শূন্যতা তৈরি করবে। তবে তিনি আশা প্রকাশ করেন, এই শূন্যস্থান ভবিষ্যতে আরেকজন দেশপ্রেমিক নেতৃত্বের মাধ্যমে পূরণ হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

দেশ একজন দেশপ্রেমিক নেতৃত্ব হারালো : শায়েখে চরমোনাই

B
BN DESK | 31 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার