Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দেশ থেকে পালিয়ে যেতে চাচ্ছে ইসরায়েলি প্রযুক্তি কর্মীরা: ইহুদিবাদী ইনস্টিটিউট

BN DESK
29 December 2025, 07:52 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা দুই বছর নির্বিচারে গণহত্যা চালিয়েছে ইসরায়েল। ভয়াবহ এই যুদ্ধের প্রতিক্রিয়ায় ২০২৫ সালে ইসরায়েলের অভ্যন্তরে পরিচালিত বহুজাতিক কোম্পানিগুলোতে, বিশেষ করে ইসরায়েলি প্রযুক্তি খাতে কর্মরত ইহুদিবাদীদের বিদেশে স্থানান্তরের অনুরোধ বৃদ্ধি পেয়েছে।

ইসরায়েলি অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্সড টেকনোলজি ইন্ডাস্ট্রিজ (আইএটিআই) ঘোষণা করেছে, অধিকৃত অঞ্চলে অবস্থিত ৫৩ শতাংশ কোম্পানি তাদের ইসরায়েলি কর্মীদের স্থানান্তরের অনুরোধ বৃদ্ধি পাওয়ার তথ্য জানিয়েছে।

ইহুদিবাদী প্রতিষ্ঠান সতর্ক করেছে যে এটি এমন একটি প্রবণতা যা অব্যাহত থাকলে ইসরায়েলের অভ্যন্তরীণ নতুন উদ্ভাবনী এবং ইসরায়েলি প্রযুক্তি প্রবাহের ক্ষতি করতে পারে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রযুক্তি খাত ইসরায়েলের মোট দেশজ উৎপাদনের প্রায় ২০ শতাংশ, কর্মসংস্থানের ১৫ শতাংশ এবং এর অর্ধেকেরও বেশি রফতানি নিশ্চিত করে।

মাইক্রোসফ্ট, ইন্টেল, এনভিডিয়া, অ্যামাজন, মেটা এবং অ্যাপলসহ শত শত বহুজাতিক কোম্পানি ইসরায়েলে কাজ করে।

ইসরায়েলের অ্যাডভান্সড টেকনোলজি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন তাদের বার্ষিক প্রতিবেদনে ঘোষণা করেছে, কিছু বহুজাতিক কোম্পানি তাদের বিনিয়োগ এবং কার্যক্রম অন্যান্য অঞ্চলে স্থানান্তর করার কথা বিবেচনা করছে।

আইএটিআই-এর সিইও এবং সভাপতি কারিন মেয়ার রুবিনস্টাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় উপস্থাপিত প্রতিবেদনে বলা হয়েছে, কিছু ক্ষেত্রে, যুদ্ধের সময় সরবরাহ শৃঙ্খল বিঘ্নিত হওয়া কোম্পানিগুলো ইসরায়েলের বাইরে বিকল্প খুঁজে পেয়েছিল। যদি এই বিকল্পগুলো কার্যকর হয়, তাহলে কোম্পানিগুলোর কার্যক্রম সম্পূর্ণরূপে আর অধিকৃত অঞ্চলে ফিরে না যাবার সম্ভাবনা রয়েছে।

প্রতিবেদনে সিনিয়র এক্সিকিউটিভ এবং তাদের পরিবারের মধ্যে স্থানান্তরের চাহিদা বৃদ্ধির কথাও জানানো হয়েছে। আরও বহু কর্মচারী ইসরায়েলের বাইরে চাকরির জন্য আবেদন করেছেন বলেও জানানো হয়েছে। সূত্র: রয়টার্স, ডেইলি সাবাহ, দ্য আরব উইকলি

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

দেশ থেকে পালিয়ে যেতে চাচ্ছে ইসরায়েলি প্রযুক্তি কর্মীরা: ইহুদিবাদী ইনস্টিটিউট

B
BN DESK | 29 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার