Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ধর্মের নামে রাজনীতি করছে একটি দল

BN DESK
08 December 2025, 02:02 PM পড়তে ১ মিনিট

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নীতি-আদর্শ ছাড়াই ধর্মের নামে রাজনীতি করছে একটি দল। সোমবার বেলা ১১টার দিকে তিনি একথা বলেন। তিনি বলেন, মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের বড় পরিকল্পনা আছে বিএনপির।

এদিকে মহান বিজয়ের মাস ডিসেম্বরের ৭ তারিখ থেকে শুরু হয়েছে বিএনপির ঘোষিত ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচি। সোমবার ফার্মগেটের খামারবাড়ি কৃষিবিদ ইনিস্টিউট মিলনায়তনে শুরু হয়েছে দিনের কর্মসূচি।

আজ অংশ নিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই কর্মসূচির মাধ্যমে আগামীর বাংলাদেশ নিয়ে মানুষের মতামত জানবে বিএনপি। যার আলোকে প্রস্তুত হবে দলটির নির্বাচনী ইশতেহার।

দিনের দ্বিতীয় সেশনের সমাপনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হবেন তিনি।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

ধর্মের নামে রাজনীতি করছে একটি দল

B
BN DESK | 08 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার