Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ধানের শীষ পেলেন ববি হাজ্জাজ, মামুনুল পেলেন রিকশা প্রতীক

BN DESK
21 January 2026, 02:42 PM পড়তে ১ মিনিট

ঢাকা-১৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলছুট ববি হাজ্জাজ পেয়েছেন ধানের শীষ আর একই আসনের বাংলাদেশ খেলাফত মজলিস’র প্রার্থী মাওলানা মো. মামুনুল হক পেয়েছেন রিকশা প্রতীক।

আজ বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা ১৫ ও ১৩ এর রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীর নেতৃত্বে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজের পক্ষে প্রতীক গ্রহণ করেন তার নির্বাচনি প্রধান সহকারী কাজী মো. ইউসুফ। আর মো. মামুনুল হকের পক্ষে প্রতীক গ্রহণ করেন তার ছোট ভাই মাশরুরুল হক। 

সংশোধিত তফসিলের নির্বাচন সময়সূচি অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন আজ (২১ জানুয়ারি)। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

ধানের শীষ পেলেন ববি হাজ্জাজ, মামুনুল পেলেন রিকশা প্রতীক

B
BN DESK | 21 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার