Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‌‘ডিটওয়াহ’

BN DESK
28 November 2025, 11:57 AM পড়তে ১ মিনিট

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’-এ পরিণত হয়েছে। এ কারণে দেশের সব সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তি-৩ এ জানানো হয়, দুপুর ১২টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২০৪০ কিমি, কক্সবাজার থেকে ১৯৮০ কিমি, মোংলা থেকে ১৯৪০ কিমি এবং পায়রা বন্দর থেকে ১৯৩৫ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটার এলাকায় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিমি, যা দমকা হাওয়ায় ৮৮ কিমি পর্যন্ত বাড়ছে। এর প্রভাবে সাগর খুবই উত্তাল রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরে আগের ১ নম্বর সতর্ক সংকেত তুলে নিয়ে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যেতে বলা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‌‘ডিটওয়াহ’

B
BN DESK | 28 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার