Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

BN DESK
10 November 2025, 07:00 AM পড়তে ১ মিনিট

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহটে মোটরসাইকেল ও চার্জার ভ্যানের সংঘর্ষে হাবিবুর রহমান (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় উপজেলার পিড়লডাঙ্গা নয়াপুকুর নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

হাবিবুর রহমান উপজেলার ১নং ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত সাতআনা এলাকার ইয়াসিন আলীর ছেলে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে আবু মুছা (২৫) গুরুতর আহত হয়েছে।

স্থানীয়রা জানান, হাবিবুর ও মুছা ধামইরহাট বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। পথে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের পিড়লডাঙ্গা মোড়ে একই দিকে চলা একটি চার্জার ভ্যানের সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল চালক ও আরোহীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল যাওয়ার পথে হাবিবুর রহমান মারা যায়। এদিকে আহত আবু মুছাকে চিকিৎসার জন্য রাজশাহী নেয়া হয়েছে।

এলাকা: নওগাঁ
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

B
BN DESK | 31 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার