Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নগদ ওয়ালেটে বৈদেশিক রেমিট্যান্স বিতরণে  শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও নগদ এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত

BN DESK
27 January 2026, 06:43 PM পড়তে ১ মিনিট

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দ্রুত ও নির্বিঘ্নে সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান নগদ এর মধ্যে ২৫ জানুয়ারি ২০২৬ইং তারিখে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এক চুক্তি স্বাক্ষরিত হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং নগদ এর প্রশাসক জনাব মো: মোতাসেম বিল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন। 

উক্ত চুক্তির আওতায় বিদেশ থেকে প্রেরিত রেমিট্যান্স শাহ্জালাল ইসলামী ব্যাংকের পক্ষে নগদ সরাসরি সুবিধাভোগীদের নগদ মোবাইল ওয়ালেটে পৌঁছে দেবে। এর ফলে প্রবাসীরা আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউজ, মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) অথবা ব্যাংকের মাধ্যমে সহজেই অর্থ পাঠাতে পারবেন। দেশের প্রত্যন্ত অঞ্চলসহ যেকোনো স্থানে সুবিধাভোগীরা ২৪ ঘণ্টা এ অর্থ গ্রহণ ও ব্যবহার করতে পারবেন।

উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব ইমতিয়াজ ইউ. আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. এম. সাইফুল ইসলাম ও জনাব মো: জাফর ছাদেক, এফসিএ, ব্যাংকের আইটি বিভাগের প্রধান ও সিটিও জনাবা খন্দকার বেদৌরা মাহবুব, নগদ এর সহযোগী প্রশাসক আনোয়ার উল্লাহ, চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া, নগদ এর হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম (সজল), ব্যাংকের ফরেন রেমিট্যান্স ডিপার্টমেন্ট এর প্রধান জনাব মোহাম্মদ শাখাওয়াত হোসাইন এবং ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান জনাব কে. এম. হারুনুর রশীদ-সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

নগদ ওয়ালেটে বৈদেশিক রেমিট্যান্স বিতরণে  শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও নগদ এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত

B
BN DESK | 27 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার