Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নগরকান্দায় কুমার নদ থেকে বিএনপি কর্মীর ভাসমান মরদেহ উদ্ধার

BN DESK
20 January 2026, 09:36 PM পড়তে ১ মিনিট

ফরিদপুরের নগরকান্দায় কুমার নদ থেকে ফিরোজ শেখ (৫২) নামে এক বিএনপি কর্মীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে নগরকান্দা উপজেলার চর যশোরদী ইউনিয়নের নিখুরহাটি গ্রামের পার্শ্ববর্তী কুমার নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফিরোজ শেখ চর যশোরদী ইউনিয়নের নিখুরহাটি পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মৃত শাজাহান শেখের ছেলে। তিনি বিবাহিত এবং দুই ছেলে ও দুই মেয়ের বাবা।

চর যশোরদী ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু মুসা বলেন, ফিরোজ শেখকে গতকাল সোমবার রাত ১০টার দিকে নিখুরহাটি উত্তরপাড়া গ্রামে নদীর পাড়ে কলাবাগানে তাস খেলতে দেখে এলাকাবাসী। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার বিকেলে এলাকার কয়েকজন লোক নদীতে একটি মরদেহ ভাসতে দেখে নগরকান্দা থানায় খবর দেন। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নগরকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: ফরিদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

নগরকান্দায় কুমার নদ থেকে বিএনপি কর্মীর ভাসমান মরদেহ উদ্ধার

B
BN DESK | 20 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার