Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নতুন কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ

BN DESK
30 December 2025, 10:54 AM পড়তে ১ মিনিট

শহীদ শরিফ ওসমান হাদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘স্যালুটিং আওয়ার কালচারাল হিরো’ প্রচার কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে শাহবাগ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছে ইনকিলাব মঞ্চ।

সোমবার (২৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এ ঘোষণা দেন। এরপর আন্দোলনকারীরা শাহবাগ ত্যাগ করেন।

শরিফ ওসমান হাদির হত্যার বিচার আগামী ২৪ কার্যদিবসের মধ্যে সম্পন্নসহ ৪ দফা দাবিতে দুপুর ২টা থেকে শাহবাগ অবরোধ করে রাখেন তারা। জাবের জানান, বৈরী আবহাওয়ার কারণে মঙ্গলবার সব কর্মসূচি অনলাইনে পালন করা হবে। গান, ডকুমেন্টারি, বক্তব্যসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন শহীদ ওসমান হাদীর উদ্দেশে সামাজিক মাধ্যমে প্রচার করার আহ্বান জানান তিনি।

এছাড়া আগামী দুই দিন দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করে আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানানো হবে বলেও জানান ইনকিলাব মঞ্চের এই নেতা।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

নতুন কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ

B
BN DESK | 30 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার