Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নতুন ভোটার ২৭ হাজার ৩৮১ জন বেড়েছে নারী ভোটার

BN DESK
05 January 2026, 08:41 PM পড়তে ১ মিনিট

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে দিনাজপুর-৫ আসনে এবার ভোটার সংখ্যা বেড়েছে ২৭ হাজার ৩৮১ জন। নতুন ভোটারদের সিংহভাগই তরুণ, যারা প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

চূড়ান্ত তালিকা অনুযায়ী, বর্তমানে এ আসনে নারী ভোটার ২ লাখ ৩৮ হাজার ৯৩০ জন, পুরুষ ভোটার ২ লাখ ৩৮ হাজার ৫৮৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। আগের নির্বাচনে তৃতীয় লিঙ্গের ভোটার একই ছিলেন। তবে ভোটকেন্দ্রের সংখ্যা বেড়েছে ১টি। আগে যেখানে কেন্দ্র ছিল ১৪০টি, এবার তা বেড়ে হয়েছে ১৪১টি।

ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৫ আসনে গত নির্বাচনে এ আসনে ভোটার ছিলেন ৪ লাখ ৫০ হাজার ১৩৫ জন। এর মধ্যে নারী ভোটার ছিল ২লাখ ২৫ হাজার ৩ জন, পুরুষ ভোটার ছিল ২লাখ ২৫ হাজার ১২৯ জন।

ফুলবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সামাদ ও পার্বতীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা শুভ কুমার সরকার তথ্য নিশ্চিত করে বলেছেন, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৭৭ হাজার ৫১৬ জনে। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৩৮ হাজার ৯৩০ জন, পুরুষ ভোটার ২ লাখ ৩৮ হাজার ৫৮৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। মোট ভোটার বেড়েছে ৭৭ হাজার ৩৮১ জন।

ফুলবাড়ী উপজেলায় একটি পৌরসভাসহ ৭টি ইউনিয়নে গত নির্বাচনে ভোটার ছিলেন ১ লাখ ৫০ হাজার ৪১ জন। এবার তা বেড়ে হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৪৫৪ জন। ভোটার বেড়েছে ৮ হাজার ৪১৩ জন। কেন্দ্র সংখ্যা রয়েছে ৫২টি, যা অপরিবর্তিত।

পার্বতীপুর উপজেলায় একটি পৌরসভাসহ ১০টি ইউনিয়নে গতবার ভোটার ছিলেন ৩ লাখ ৯৪ জন। এবার ভোটার সংখ্যা বেড়ে হয়েছে ৩ লাখ ১৯ হাজার ৬২ জন। ভোটার বেড়েছে ১৮ হাজার ৯৬৮ জন। কেন্দ্র বেড়ে হয়েছে ৮৯টি। দু’টি উপজেলায় মোট ভোটার বেড়েছে ৭৭ হাজার ৩৮১ জন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

নতুন ভোটার ২৭ হাজার ৩৮১ জন বেড়েছে নারী ভোটার

B
BN DESK | 05 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার