Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নথি সংরক্ষণ ও ব্যবস্থাপনা সেবা নিশ্চিতে অরোজেনিক রিসোর্সেস-এর সাথে ব্যাংক এশিয়ার চুক্তি স্বাক্ষর

BN DESK
02 November 2025, 06:00 PM পড়তে ১ মিনিট

নথি সংরক্ষণ ও ব্যবস্থাপনা সেবা নিশ্চিতে অরোজেনিক রিসোর্সেস (বিডি) লিমিটেড এর সাথে চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া পিএলসি। এ উপলক্ষে ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
ব্যাংক এশিয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব এএনএম মাহফুজ ও উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ জুলকার নাইন এবং অরোজেনিক রিসোর্সেস-এর পরিচালক জনাব মোঃ আবদুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মির্জা আজহার আহমদ এবং অরোজেনিক রিসোর্সেস-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব এ এইচ এ আল রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 
চুক্তির আওতায়, অরোজেনিক রিসোর্স বিডি লিমিটেড নিজস্ব সংরক্ষণ হাউজে ব্যাংক এশিয়ার অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম, কার্ড ফর্ম, ক্রেডিট সম্পর্কিত গুরুত্বপূর্ণ নথিসমূহের নিরাপদ সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করবে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

নথি সংরক্ষণ ও ব্যবস্থাপনা সেবা নিশ্চিতে অরোজেনিক রিসোর্সেস-এর সাথে ব্যাংক এশিয়ার চুক্তি স্বাক্ষর

B
BN DESK | 24 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার