Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নরসিংদীতে কৃষক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

BN DESK
25 December 2025, 08:48 PM পড়তে ১ মিনিট

নরসিংদীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠন কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম রিপনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নরসিংদী শহরের সদর উপজেলা মোড়ে অবস্থিত তার ব্যক্তিগত চেম্বার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

নজরুল ইসলাম রিপন নরসিংদী জেলা আইনজীবী সমিতির পর পর দুইবার সম্পাদক ছিলেন এবং জিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জানা যায়, সন্ধ্যায় নরসিংদী উপজেলার মোড়ে মো. নজরুল ইসলাম রিপন তার ব্যক্তিগত চেম্বারে অবস্থান করছিলেন। এসময় গোয়েন্দা পুলিশের একটি দল  চেম্বার ঘেরাও করে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে মাধবদী থানায় হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে।

নরসিংদী ডিবি পুলিশের ওসি মো. আবুল কায়েস আকন্দ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। পরে তাকে মাধবদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এলাকা: নরসিংদী
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

নরসিংদীতে কৃষক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

B
BN DESK | 25 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার