Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নরসিংদীতে গৃহবধূকে গুলি করে হত্যা

BN DESK
10 November 2025, 12:00 PM পড়তে ১ মিনিট

নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বীরগাঁও সাতপাড়া গ্রামে প্রতিপক্ষের গুলিতে ফেরদৌসী আক্তার (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত ফেরদৌসী আক্তার ওই গ্রামের রায়েস আলীর স্ত্রী।  

আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কয়েকদিন ধরে আলোকবালীতে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ নিয়ে বৃহস্পতিবার সকালে দুপক্ষের সংঘর্ষে একজন নিহতসহ বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনার জেরে শুক্রবার দুপুরে এক পক্ষের লোকজন এলোপাথাড়ি গুলি ছুড়ে নিজেদের অবস্থান জানান দেন। এতে ফেরদৌসী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে এলাকাবাসীর প্রতিরোধে পিছু হটে অস্ত্রধারীরা।

অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার গণমাধ্যমকে বলেন, ঘটনার বিস্তারিত জানতে কাজ করছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুইপক্ষের সংঘর্ষে ইদন মিয়া নামের এক বৃদ্ধ নিহত হন। এ সময় আহত হন আরও আরও পাঁচজন।

এলাকা: নরসিংদী
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

নরসিংদীতে গৃহবধূকে গুলি করে হত্যা

B
BN DESK | 19 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার