Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নরসিংদীতে জমি নিয়ে বিরোধে দু’জনকে কুপিয়ে হত্যা

BN DESK
07 November 2025, 05:00 PM পড়তে ১ মিনিট

নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে তাদেরই চাচাতো ভাইয়েরা।

আজ শনিবার (১ নভেম্বর) দুপুরে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন—চরসুবুদ্ধি এলাকার মৃত আবু তাহেরের ছেলে ফোরা মিয়া (৪০) এবং তার ছোট ভাই শাকিল মিয়া (২০)। এই ঘটনায় ফোরা মিয়ার স্ত্রী মনিরা বেগম আহত হয়েছেন।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, ফোরা মিয়া ও শাকিলের বাবা দীর্ঘ ২০ বছর আগে তাদের চাচা আব্দুল আউয়ালের কাছ থেকে ১৭০০ টাকা ধার নেয়। সেই প্রেক্ষিতে আউয়াল তার ছেলে শিপন মিয়া ও রিপন মিয়ারা আবু তাহেরের ভিটা থেকে জমি দাবি করে আসছিল। সম্প্রতি বেশ কয়েকটা দরবার হলে বিচারকরা আবু তাহেরের পক্ষেই রায় দেন।

আজ আবারও রিপন, শিপনরা জমি দখল করতে যায়। এ সময় ফোরা মিয়া ও শাকিল তাদের বাধা দিতে গেলে দেশিয় অস্ত্র নিয়ে তাদের ওপর পালটা হামলা চালায় তারা। এতে ফোরা মিয়া, শাকিল মিয়া ও ফোরা মিয়ার স্ত্রী মনিরা বেগম আহত হন। পরে- আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুই ভাইকেই মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশানারা কবির বলেন, ‘আমাদের হাসপাতালে আনা দুইজনকে মৃত অবস্থায় পেয়েছি। একজন অল্প আহত হওয়ায় চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শনে আছি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত জেনে পরে জানানো হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

নরসিংদীতে জমি নিয়ে বিরোধে দু’জনকে কুপিয়ে হত্যা

B
BN DESK | 01 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার