Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নরসিংদীতে ট্রাকচাপায় নারী নিহত

BN DESK
26 December 2025, 09:46 PM পড়তে ১ মিনিট

নরসিংদীতে মহাসড়ক পারাপারের সময় ট্রাকচাপায় আকলিমা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর জেলখানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকলিমা বেগম নরসিংদীর মহিষাসুর ইউনিয়নের বালুসাইর গ্রামের জাহিদ হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে আকলিমা বেগম ৮ বছর বয়সী নাতিকে সঙ্গে নিয়ে পলাশে বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিল।

এ সময় তারা জেলখানা মোড়ে মহাসড়ক পার হচ্ছিলেন। পরে ঢাকামুখী একটি ট্রাকের নিচে চাপা পড়েন ওই নারী। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি, আহত হয় সঙ্গে থাকা শিশুটি। এসময় স্থানীয় জনতা ট্রাকটি আটক করেন এবং চালককে পিটিয়ে আহত করে।

ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ইটাখোলা হাইওয়ে থানায় নিয়ে যায়। ট্রাকটি জব্দের পাশাপাশি চালককে আটক করা হয়েছে।

এলাকা: নরসিংদী
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

নরসিংদীতে ট্রাকচাপায় নারী নিহত

B
BN DESK | 26 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার