Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা

BN DESK
23 December 2025, 03:41 PM পড়তে ১ মিনিট

নরসিংদীর পলাশ উপজেলায় এমরান ওরফে নয়ন বাবু (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) দিবাগত ভোররাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কেন্দুয়াব গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এমরান কেন্দুয়াব গ্রামের আমির ইসলামের ছেলে। তিনি স্থানীয় একটি পাওয়ারলোমের নিরাপত্তাকর্মী ছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, নিহত এমরান বাড়ির পাশের মোস্তফার মালিকানাধীন একটি পাওয়ারলোমে নাইট গার্ডের চাকরি করতো। রাত আনুমানিক তিনটার দিকে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে পাওয়ারলোমের ভেতর থেকে বাইরে বের হন। এরপর আর তিনি কাজে ফেরেননি। ভোর আনুমানিক ৫টার দিকে সিফাত নামে অপর এক শ্রমিক বাইরে বের হলে পাওয়ারলোমের সামনে এমরানকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী জ্যোৎস্না বেগম অভিযোগ করে জানান, কামাল নামে আমার স্বামীর এক বন্ধু এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। কিছুদিন আগেও সে গভীররাতে এসে আমার স্বামীকে হত্যার হুমকি দেয়। আজ দুপুরে কামালের বিদেশে যাওয়ার কথা ছিল। সে আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে আমার স্বামীকে হত্যা করেছে বলে আমার ধারণা। আমি আমার স্বামীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, নিহত এমরান পাওয়ারলোমে নাইট গার্ড হিসেবে কমর্রত ছিলেন। রাতে প্রস্রাব করতে বাইরে আসার পর দুর্বৃত্তরা তার মাথার পেছনে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এলাকা: নরসিংদী
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা

B
BN DESK | 23 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার