Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নাইজেরিয়ায় মসজিদে বোমা বিস্ফোরণে নিহত অন্তত ৫ 

BN DESK
25 December 2025, 02:29 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় মাগরিবের নামাজের সময় মসজিদের ভেতর বোমার বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ।

গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বোর্নো রাজ্যের মাইদুগুরি শহরে মসজিদের ভেতর বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী হামলাকারী। পুলিশ জানিয়েছে, পাঁচজন নিহত হওয়ার পাশাপাশি ৩৫ জন আহত হয়েছেন।

বোর্নো রাজ্য পুলিশ কমান্ড এক বিবৃতিতে বলেছে, আত্মঘাতী ভেস্ট এবং প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী ও প্রাথমিক তদন্ত নির্দেশ করছে, এটি একটি আত্মঘাতী বোমা হামলা ছিল। তবে সঠিক কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে। 

পুলিশ পাঁচজনের মৃত্যুর তথ্য জানালেও ওই মসজিদের পরিচালক মালাম আবুনা ইউসুফ বার্তাসংস্থা এএফপিকে ৮ জন নিহত হওয়ার তথ্য দিয়েছিলেন। বাবাকুরা কোলো নামে এক সশস্ত্র নেতা বলেছিলেন, বোমা হামলায় ৭ জন নিহত হয়েছেন। যেখানে বোমা হামলার ঘটনা ঘটেছে সেখানে সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের উপস্থিতি রয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। সূত্র : আল জাজিরা

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

নাইজেরিয়ায় মসজিদে বোমা বিস্ফোরণে নিহত অন্তত ৫ 

B
BN DESK | 25 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার