Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নাটোরে জিয়া পরিষদের সদস্য কলেজ শিক্ষককে গলা কেটে হত্যা

BN DESK
22 January 2026, 02:11 AM পড়তে ১ মিনিট

নাটোরের সিংড়ায় মো. রেজাউল করিম (৫৩) নামে এক কলেজ শিক্ষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি সিংড়া উপজেলা জিয়া পরিষদের সদস্য।
  
বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার সময় উপজেলার কলম ইউনিয়নের কুমারপাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে। 

নিহত রেজাউল করিম ওই গ্রামের বাসিন্দা।

তিনি বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নুর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি পরিবারের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, বুধবার রাত ১০টার দিকে রেজাউল করিম বাসা থেকে পুকুরের উদ্দেশ্যে বের হয়ে যান। এরপর আর বাড়ি ফেরেননি।

রাত সাড়ে ১১টার দিকে বাড়ির কাছে রাস্তায় তার গলা কাটা লাশ দেখে স্বজনদের ও পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।  

ওসি বলেন, কে বা কারা কেন তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

এলাকা: নাটোর
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

নাটোরে জিয়া পরিষদের সদস্য কলেজ শিক্ষককে গলা কেটে হত্যা

B
BN DESK | 22 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার