Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নারায়ণগঞ্জে গ্লোব এডিবল ওয়েল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

BN DESK
03 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্লোব এডিবল ওয়েল কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টায় উপজেলার মঙ্গলখালী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে কাঞ্চন নদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও আদমজী ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

নারায়ণগঞ্জে গ্লোব এডিবল ওয়েল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

B
BN DESK | 24 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার