Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নারায়ণগঞ্জে চোর সন্দেহে নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা

BN DESK
24 November 2025, 08:41 PM পড়তে ১ মিনিট
নারায়ণগঞ্জের বন্দরে চোর সন্দেহে পারভেজ নামে এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সকালে উপজেলার সোনাচড়া এলাকার মেসবাহ উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
 
পারভেজ সিদ্ধিরগঞ্জের বার্মাশীল এলাকার মৃত তারা মিয়ার ছেলে এবং বন্দরের ঢাকেশ্বরী এলাকায় বুলবুল মিশার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
 
নিহতের স্ত্রী খাদিজা বেগম বলেন, “পারভেজ চোর নয়। সে একজন নির্মাণ শ্রমিক। রাতের বেলায় তাকে ধরে এনে বৈদ্যুতিক তার চুরি করার অভিযোগ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।” তিনি হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।
 
স্থানীয়দের বরাত দিয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, শনিবার রাতে মেসবাহ উদ্দিন তার দুই ছেলেকে সঙ্গে নিয়ে চুরির অভিযোগে পারভেজকে আটক করে মারধর করে। সকালে আহত অবস্থায় পারভেজের মৃত্যু হলে তারা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মেসবাহ উদ্দিনের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে।
 
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।
এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

নারায়ণগঞ্জে চোর সন্দেহে নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা

B
BN DESK | 24 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার