Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নারায়ণগঞ্জে বাউলশিল্পীর স্বামীকে কুপিয়ে হত্যা

BN DESK
01 December 2025, 06:57 PM পড়তে ১ মিনিট

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার মধ্য নরসিংপুর এলাকা থেকে সুমন খলিফা (৩৫) নামে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (১ ডিসেম্বর) সকালে সড়কের পাশে লাশটি পাওয়া যায়।

নিহত সুমনের স্ত্রী সোনিয়া আক্তার একজন বাউলশিল্পী। তিনি বরিশালের আগৈলঝড়া এলাকার মন্টু খলিফার মেয়ে হলেও সদর উপজেলার সাইনবোর্ড এলাকার মৌচাকে বসবাস করতেন।

সোনিয়া পুলিশকে বলেন, রোববার (৩০ নভেম্বর) রাতে ফতুল্লার পঞ্চবটীতে গান গাইতে যাই। সঙ্গে সুমনও গিয়েছিল। রাতেই সুমন সেখানে থেকে বের হয় এবং নিখোঁজ হয়ে যায়। সকালে তার লাশ উদ্ধারের খবর পাই।

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যার পর ফেলে দিয়েছে। স্থানীয়রা সকালে রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে ফতুল্লা থানায় খবর দেন।

এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

নারায়ণগঞ্জে বাউলশিল্পীর স্বামীকে কুপিয়ে হত্যা

B
BN DESK | 01 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার