Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নারায়ণগঞ্জের চারটি আসনে ধানের শীষ পেলেন যারা

BN DESK
07 November 2025, 12:00 PM পড়তে ১ মিনিট

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে নারায়ণগঞ্জের চারটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।

আজ সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন।

নারায়ণগঞ্জের চারটি আসনে প্রার্থীরা হলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, নারায়ণগঞ্জ-২ আসনে (আড়াইহাজার) নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনে (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আজহারুল ইসলাম মান্মান এবং নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে মাসুদুজ্জামান মাসুদ।

এ চারটি আসনের বাইরে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে প্রার্থীর নাম ঘোষণা দেওয়া হয়নি। এই আসনে বিএনপির সম্ভাব্য শরীক দলের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী আলোচনায় রয়েছেন।

এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

নারায়ণগঞ্জের চারটি আসনে ধানের শীষ পেলেন যারা

B
BN DESK | 03 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার